তোকে ঘরের কোণে রাখব বলে তো আসিনি রোদে নিয়ে যাবো স্নান করাবো তারপর ছোট্ট নদী পেরিয়ে বাউলের আখড়া রোদ আছে বলেই কবিতা আসে মনে উষ্ণতায় জড়িয়ে ধরি মৃত্যু ঘরের কোণে ধুলো পড়া একতারা কাঁদে শুধু কাঁদে---
রোদে নিয়ে যাব তোকে এই হাতের কাছেই জন্ম তৃষ্ণা মৃত্যু থাক দূরে--- বাউল আমার ঘর ছেড়েছে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।